সর্বশেষ
17 Jul 2026, Fri

কেন্দুয়ায় তরুণদের মাঝে ক্রিকেট সরঞ্জাম বিতরণ

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন ক্রিকেট দলের মাঝে ক্রিকেট খেলার সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই)উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ক্রিকেট দলের প্রতিনিধিদের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো.রিফাতুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি)নাঈম উল ইসলাম চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জুবায়ের আহমেদ হিলালী ইমন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলীসহ উপজেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো.রিফাতুল ইসলাম বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *