
কেন্দুয়া(নেত্রকোণা)প্রতিনিধিঃ
নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মনোনীত হয়েছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী। একই সঙ্গে প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভায় চার সাংবাদিককে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।এছাড়া দৈনিক সংবাদের প্রতিনিধি হুমায়ুন কবিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার(২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.)কেন্দুয়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সুনীল পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক লেখক রাখাল বিশ্বাস এবং সিনিয়র সদস্য মোঃ আশরাফ উদ্দিন ভূইয়া।
সভায় কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক প্রলয়ের জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম উজ্জ্বল, দৈনিক মানবকণ্ঠের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি মোঃ রুকন উদ্দিন, বাংলাদেশ সমাচারের মোঃ কোহিনূর আলম এবং কেন্দুয়া প্রতিদিনের মোঃ মনিরুল ইসলাম আকন্দ সোহেলকে প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।এছাড়া দৈনিক সংবাদের প্রতিনিধি হুমায়ুন কবিরের স্থগিতাদেশ দেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন,কেন্দুয়া প্রেসক্লাব সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের ঐতিহ্য, শৃঙ্খলা ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল,এম. আব্দুল ওয়াদুদ ভূইয়া, অর্থ সম্পাদক মোঃ মতিউর রহমান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, তথ্য ও গবেষণা সম্পাদক লুৎফর রহমান ভূইয়া, পাঠাগার সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সিনিয়র সদস্য মোঃ শাহজাহান মিঞা,সদস্য মজিবুর রহমান কিবরিয়াসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।
