
মাজহারুল ইসলাম উজ্জ্বল,
কেন্দুয়া(নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া পৌর এলাকায় সড়ক আলোকায়নের লক্ষ্যে বৈদ্যুতিক খুঁটি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর)কেন্দুয়া সরকারি কলেজের গেট থেকে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত মদন সড়কে এ কাজের উদ্বোধন করা হয়।
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আক্কাস মিয়া, পৌর কৃষকদলের সভাপতি আবু সিদ্দিক সিদ্ধু,পৌর ছাত্রদলের সভাপতি মো. জাকারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংশ্লিষ্টরা জানান,কেন্দুয়া সরকারি কলেজের গেট থেকে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত সড়কে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের মাধ্যমে রাতের বেলায় সড়কে আলো নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।এতে স্থানীয় বাসিন্দাদের রাতের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ প্রকল্পের কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লিসা এন্টারপ্রাইজ,কেন্দুয়া, নেত্রকোণা।
স্থানীয়রা জানান,গুরুত্বপূর্ণ এ সড়কে আলোকায়নের ব্যবস্থা চালু হলে সন্ধ্যার পর পথচারী ও যানবাহন চলাচলে সুবিধা বাড়বে এবং পৌর এলাকার সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
