সর্বশেষ
1 Oct 2026, Thu

কেন্দুয়ায় অপসারণের পর ফের রাস্তার জায়গায় দেয়াল নির্মাণের অভিযোগ

মাজহারুল ইসলাম উজ্জ্বল,
কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া,বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় রাস্তার জায়গা দখল করে ফের দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের আবেদনের পর প্রশাসনের নির্দেশে একই স্থানের একটি দেয়াল অপসারণ করা হলেও কয়েক দিন পর আবারও সেখানে নতুন করে দেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এ ঘটনায় নির্মাণকাজ বন্ধ,রাস্তার সীমানা নির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ২১ সেপ্টেম্বর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।

আবেদনে বলা হয়, আবুল আক্কাস মিয়া রাস্তার প্রয়োজনীয় জায়গা না রেখে দেয়াল নির্মাণ শুরু করলে স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযোগ করেন। পরে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে দেয়াল অপসারণের জন্য তাকে নোটিশ দেয়। নোটিশের পর তিনি দেয়ালটি ভেঙে দেন।

তবে স্থানীয়দের অভিযোগ,কিছুদিন পর আবারও একই স্থানে রাস্তার প্রয়োজনীয় জায়গা না রেখে নতুন করে দেয়াল নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এতে রাস্তা সংকুচিত হয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

অভিযোগের বিষয়ে আবুল আক্কাস মাস্টার বলেন,আগের অভিযোগের পর প্রশাসনের নির্দেশে দেয়াল ভেঙে ফেলায় তার প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে। পরে প্রতিপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে রাস্তার জন্য সোয়া এক ফুট জায়গা রেখে পুনরায় দেয়াল নির্মাণের কাজ শুরু করেছেন।

কেন্দুয়া পৌর প্রশাসক ও ইউএনও সানজিদা চৌধুরী বলেন,অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *