সর্বশেষ
4 Oct 2026, Sun

কেন্দুয়ায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া,এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সমাপ্ত

কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া,এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা শেষ হয়েছে।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)আয়োজিত এ প্রশিক্ষণে জেলার কেন্দুয়া,মদন, আটপাড়া ও নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া এ প্রশিক্ষণ শুক্রবার (২ অক্টোবর)সমাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়ার ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগ এবং তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সংবাদ সংগ্রহ, যাচাই-বাছাই ও পরিবেশনে প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিষয়েও আলোচনা করা হয়।

প্রশিক্ষক হিসাবে ছিলেন,গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাব উদ্দীন,জিলহাজ উদ্দিন নিপুন, সাকমিড পোগ্রাম অফিসার আবু সুফিয়ান।

সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

এমপি হিলালী তাঁর বক্তব্যে সাংবাদিকদের নৈতিক চরিত্র ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।বর্তমান সরকার সাংবাদিকদের মূল্যায়ন করছে এবং গণমাধ্যমের বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন প্রয়োজন।

এমপি হিলালী আরো বলেন,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছে সাংবাদিকদের জন্য বস্তুনিষ্ঠ ও সুষ্ঠু সংবাদ পরিবেশন বিষয়ে আরও প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের বিষয়টি তুলে ধরবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, বর্তমান সময়ে সংবাদ পরিবেশনে প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের সঙ্গে সঙ্গে তথ্য যাচাই ও নির্ভুল সংবাদ প্রকাশের গুরুত্বও বেড়েছে। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল ও প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী সাংবকদিকদের হাতে সনদ তুলে দেন অতিথীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *