সর্বশেষ
1 Oct 2026, Thu

কেন্দুয়ায় সার বিক্রিতে অনিয়ম:দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

কেন্দুয়া(নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজার ও দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজারে সার ব্যবসায়ীদের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই সার ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর২০২৬ খ্রি.) পরিচালিত এ অভিযানে নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না, ক্রয়-বিক্রয়ের ভাউচার ও স্টক রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না, মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হয়েছে কি না এবং ব্যবসায়ীদের লাইসেন্স হালনাগাদ রয়েছে কি না—এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

অভিযানে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে দুই সার ব্যবসায়ীর বিরুদ্ধে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ ধারায় পৃথক দুটি মামলা করা হয়।পরে দুই মামলায় তাদের মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃনাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা এবং সার বিক্রিতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে সার বাজারে অনিয়ম প্রতিরোধ এবং নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *