
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় ৪ নং গড়াডোবা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নেত্রকোণা জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়নের উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বাঁশাটি গ্রামে হযরত শাহ্ শেখ ইয়াহিয়া(রহ.)-এর মাজার প্রাঙ্গণে এ সভা,দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
গড়াডোবা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম অপুর সঞ্চালনায় ও বাবুল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের মধ্যমনি ও চেয়ারম্যান পদপ্রার্থী নেত্রকোণা জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়ন।এছাড়াও বক্তব্য রাখেন, মহিবুল ইসলাম রুবেল ও আব্দুল রশীদ খান।
গজনবী চয়ন তাঁর বক্তব্যে বলেন, দল যদি আমাকে মনোনয়ন সমর্থন দেয় এবং আপনারা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন,তাহলে কোন রকম অনিয়ম দুর্নীতি করবো না৷ আপনাদের সাথে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবো । তিনি আরো বলেন,বর্তমান সাংসদ ড.রফিকুল ইসলাম হিলালী আমাকে অত্যন্ত স্নেহ করেন৷দলীয় মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী,দলীয় সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন,এলাকাবাসী,স্থানীয় বিএনপি ও বিভিন্ন পর্যায়ের শ্রেণি-পেশার হাজারো মানুষ।
অনুষ্ঠানের শুরুতে নেত্রকোণা জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়নসহ উপস্থিত সকলে উল্লেখিত মাজারে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
গজনবী চয়নের গ্রামের বাড়ি গড়াডোবা ইউনিয়নের ডুমদী গ্রামে। তাঁর বাবা মরহুম আব্দুল আলিম গজনবী ছিলেন সাবেক পুলিশ সদস্য ও এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি।
অনুষ্ঠানের প্রচারপত্রে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান সংবলিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ আয়োজনকে স্থানীয় পর্যায়ে তাঁর নির্বাচনী তৎপরতার আনুষ্ঠানিক অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
