
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃসেকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃআব্দুল হাই সেলিম।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের পুনরায় মনোনীত ও নির্বাচিত করা হয়।
প্রেসক্লাবের বিগত দুই বছরের কার্যক্রম ও সংগঠনের উন্নয়নের সার্বিক দিক বিবেচনায় কমিটির মেয়াদ শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় স্বতঃস্ফূর্তভাবে।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো.সেকুল ইসলাম খান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য, কেন্দুয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও আজীবন দাতা সদস্য আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের উপদেষ্টা সানজিদা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো.নাঈম উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি মো.জয়নাল আবেদীন ভূঁঞা।
বক্তারা কেন্দুয়া প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে পুনর্নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। একই সঙ্গে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, কেন্দুয়া প্রেসক্লাব সকলের আস্থার জায়গা। তাঁকে সংগঠনটির আজীবন দাতা সদস্য করায় তিনি প্রেসক্লাবের সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্বি-বার্ষিক সাধারণ সভায় পুনর্নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে সংগঠনটির সার্বিক সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকতা পরিচালনার আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে প্রধান অতিথি আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে সভার শুরুতে কেন্দুয়া প্রেসক্লাবের প্রয়াত ছয়জন সাংবাদিক ও সদস্যের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সভাপতি মো.খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্য, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
