সর্বশেষ
1 Nov 2026, Sun

নেত্রকোণায় দ্বীনি শিক্ষা বিস্তারে আল-মদিনা ফাউন্ডেশন মাদ্রাসা ও ইয়াতিমখানা’র যাত্রা শুরু

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণার অসহায়,এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে কাজ করছে আল মদিনা ফাউন্ডেশন।এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশনটির পরিচালনায় আল- মদিনা ফাউন্ডেশন মাদ্রাসা ও ইয়াতিমখানা’র যাত্রা শুরু হল।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬ খ্রি.)দুপুরে নেত্রকোণা সদর উপজেলার বনুয়াপাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় আল-মদিনা ফাউন্ডেশন মাদরাসা ও ইয়াতিমখানা’র শুভ উদ্বোধন করা হয়েছে।

আল-মদিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মোঃরোকন উদ্দিন-এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি কাজী শোয়াইব আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আরশাদুল আলম তালুকদার কাজী,ডিরেক্টর কামরুল ইসলাম,আল-মদিনা ফাউন্ডেশন মাদ্রাসা ও ইয়াতিমখানা’র ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাদিকুর রহমান,সাধারণ সম্পাদক মোঃনাইমুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,অসহায়,এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা বিস্তারে আল-মদিনা ফাউন্ডেশন উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।এতিম শিশুদের আবাসন ও শিক্ষা,বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প,ওষুধ বিতরণ এবং বিভিন্ন মানবিক সহায়তায় প্রতিষ্ঠানটির নেওয়া কর্মসূচিগুলো সত্যিই প্রশংসনীয়।এ সময় তাঁরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

পরে সম্মিলিত দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *