সর্বশেষ
29 Oct 2026, Thu

কেন্দুয়ায় জাতীয় পার্টির কর্মী সম্মেলন,সভাপতি হাবীব খান ও সম্পাদক জসিম উদ্দিন

মাজহারুল ইসলাম উজ্জ্বল,
কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে মো.হাবিবুর রহমান খানকে সভাপতি,জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং জাকির হোসেনকে যুগ্ম সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার(২৮ অক্টোবর) বিকেলে কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু ইউসুফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল হোসেন তালুকদার।

সম্মেলনে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার,তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং দলকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

সম্মেলনে ঘোষিত নতুন কমিটিতে সাবেক সভাপতি মো.হাবিবুর রহমান খানকে সভাপতি,জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং জাকির হোসেনকে যুগ্ম সম্পাদক মনোনীত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মো. মুকুল খান,কেন্দ্রীয় যুব সংহতির সম্মানিত সদস্য আব্দুল আউয়াল ভূঞা শুভসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতারা।

নবগঠিত কমিটির নেতারা কেন্দুয়া উপজেলায় জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং তৃণমূলের নেতা-কর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে দলকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *