সর্বশেষ
1 Oct 2026, Thu

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কোহিনূর আলম,কেন্দুয়া(নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রামপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের রামপুর বাজারসংলগ্ন প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট/কারিগরি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,ওই যুবককে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামপুর বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে কর্তব্যরতরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা,বিদ্যুতের খুঁটিবাহী একটি লরির ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়ভাবে নিহতের নাম মামুন (৩২)বলে জানা গেছে। তিনি নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকার বাসিন্দা এবং কোনো একটি ওষুধ কোম্পানির মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।তবে নিহতের পরিচয় ও ঠিকানা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মুঠোফোনে জানান, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *