সর্বশেষ
15 Oct 2026, Thu

শতবর্ষী সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজে জাহানা আফরোজকে সংবর্ধনা,৭ শিক্ষার্থী পেলো বৃত্তি

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ার শতবর্ষী ঐতিহ্যবাহী সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) পরিচালনা কমিটির সভাপতি জাহানা আফরোজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত সাত শিক্ষার্থীকে প্রদান করা হয় হাসেম বৃত্তি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বাবুল আহম্মদ। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ রাসেল।এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে জাহানা আফরোজ বলেন,একসময় তিনি এ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বিদ্যালয়টিকে নিজের পরিবারের মতো মনে করেন তিনি। প্রতিষ্ঠানটি জাতীয়করণের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন এবং এ বিষয়ে সংসদ সদস্যের কাছেও সুপারিশ করবেন। এ সময় শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান তিনি।

জাহানা আফরোজ নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সহধর্মিণী। অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে জিপিএ-৫ পাওয়া সাত শিক্ষার্থীর হাতে হাসেম বৃত্তি তুলে দেওয়া হয়।

সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে পুরো আয়োজনের সফল সমাপ্তি ঘটে।এ পর্বে আমন্ত্রিত শিল্পীরা সুরেলা কণ্ঠে সংগীত পরিবেশন করেন এবং নাট্যাংশের আকর্ষণীয় দৃশ্যে অভিনয় করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *