সর্বশেষ
15 Oct 2026, Thu

দেশীয় মাছ রক্ষায় কেন্দুয়ায় অভিযান,জব্দ জাল পুড়িয়ে ধ্বংস

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় মোবাইল কোর্টের অভিযানে প্রায় ১০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।একই সঙ্গে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে বিল নার্সারিতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

শনিবার(১০ অক্টোবর)দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি এলাকার মোড়াই বিলে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

অভিযানকালে প্রায় ১০০ মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়।পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা.খাদিজা খাতুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বিল নার্সারিতে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্টরা জানান,দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধ করা জরুরি।এ লক্ষ্যে দেশীয় মৎস্যসম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *