সর্বশেষ
15 Oct 2026, Thu

দলপা ইউপির চেয়ারম্যান পদে আগ্রহী যুবদল আহ্বায়ক ছিদ্দিকুর রহমান

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান।স্বচ্ছতা, নিষ্ঠা ও জনসেবার প্রত্যয় নিয়ে তিনি এলাকার মানুষের পাশে থাকতে চান।

দলপা ইউনিয়নের হোসেন নগর গ্রামের বাসিন্দা ছিদ্দিকুর রহমান ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলপা ইউনিয়ন শাখার সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়।পরে যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে বর্তমানে ইউনিয়ন যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

ছিদ্দিকুর রহমান বলেন,শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন আমি ছাত্রজীবন থেকেই হৃদয়ে ধারণ করে আসছি। নানা বাধা, মামলা-হামলা ও জেল-জুলুম আমাকে কখনোই রাজনীতি থেকে দূরে সরাতে পারেনি। জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর আদর্শ ধারণ করে রাজনীতির মাঠে সক্রিয় থাকব।

রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়টিকে গুরুত্ব দেন ছিদ্দিকুর রহমান। তাঁর মতে, রাজনীতি শুধু দলীয় কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়েও জনকল্যাণে ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

দলপা ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের আগ্রহের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে তাঁর রাজনৈতিক পথচলায় নতুন সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে। তবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করেন।

দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দায়িত্ব পালন এবং সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ছিদ্দিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *