সর্বশেষ
16 Oct 2026, Fri

কেন্দুয়া সাফিয়া খোরশেদ মডেল একাডেমির অধ্যক্ষ হলেন মোজাম্মেল হক

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরে টেঙ্গুরী স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাফিয়া খোরশেদ মডেল একাডেমির অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন কেন্দুয়া সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ মোজাম্মেল হক।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে কেন্দুয়া পৌর সদরে অবস্থিত সাফিয়া খোরশেদ মডেল একাডেমি প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে সাফিয়া খোরশেদ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা,কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন নবনিযুক্ত অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হকের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর মোঃমোজাম্মেল হক বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে তিনি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই হবে তাঁর অন্যতম লক্ষ্য।এ ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক কর্মকর্তা আব্দুস সাত্তার(মাতাম্বর), কেন্দুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, কেন্দুয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবুল বাশার, পৌর বিএনপির সহসভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির (সুরুজ) সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে সাফিয়া খোরশেদ মডেল একাডেমির শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা নবনিযুক্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতার প্রশংসা করে আশা প্রকাশ করেন,তাঁর নেতৃত্বে সাদিয়া খোরশেদ মডেল একাডেমির শিক্ষার মান আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানটি কেন্দুয়ার শিক্ষাঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি ছিল সংক্ষিপ্ত ও অনাড়ম্বর। তবে নতুন অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *