সর্বশেষ
26 Oct 2026, Mon

কেন্দুয়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাজহারুল ইসলাম উজ্জ্বল,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাত উল্লাহ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী কুন্ডলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পরে সোমবার (২৬ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃত জামাত উল্লাহ কুন্ডলী গ্রামের মতি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কেন্দুয়া থানা পুলিশের একটি দল কুন্ডলী এলাকায় অভিযান চালায়। উপপরিদর্শক (এসআই)খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জামাত উল্লাহকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *