
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
বিশ্ব শিশু দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় ‘আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সন্ধানে ‘আমরা মিশি প্রাণে প্রাণে’ স্লোগানে পরিচালিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকী,কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মাজহারুল ইসলাম ভূঁইয়া উজ্জ্বল এবং কবি ও সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গীতিকবি মো.আব্দুল হাই সেলিম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক মো.রুকন উদ্দিন।সভাপতিত্ব করেন,কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মো.রফিকুল ইসলাম।অনুষ্ঠানে শিশুদের ভবিষ্যত,শিক্ষা, সৃজনশীলতা ও দেশ গঠনে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তরা ইউনিভার্সিটি থেকে আগত সামি উল্লাহ সরকার সাম্য,কাজী তন্ময়, মাইমুর রহমান মাহিন, আহসান রাফি।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো.শাহাবুল কবীর ভূঞা, কবি ও শিক্ষক মো.শাহাবুল কবীর ভূঞা,কবি ও সাংবাদিক মহিউদ্দিন সরকার,সাংবাদিক কোহিনূর আলমসহ স্থানীয় কবি,শিল্পী ও গণমাধ্যম কর্মীরা৷
