সর্বশেষ
18 Nov 2026, Wed

ফার্মেসি সার্টিফিকেট কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

ডেস্ক রিপোর্ট

‘সি ক্যাটাগরি’ ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির(বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার(১৮ নভেম্বর ২০২৬ খ্রি.)সকাল ১০ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিসিডিএস নেত্রকোণা জেলা শাখার সভাপতি আব্দুর রউফ,সিনিয়র সহ-সভাপতি এডভোকেট কাইয়ুম খান উত্থান,সহ-সভাপতি ফরহাদ আহম্মেদ এবং সহ-সভাপতি সনজিৎ কুমার সাহা রায় রিন্টুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত দেশের ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থের পরিপন্থী।এর ফলে লাইসেন্স বিহীন অবৈধ ওষুধ বিক্রির সুযোগ সৃষ্টি হবে এবং দেশের স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।মানববন্ধনে অবিলম্বে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

তারা আরও বলেন,দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে।ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পূর্বের মতো বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততা বহাল রাখার দাবি জানান।

উল্লেখ্য,দীর্ঘদিন ধরে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনার কার্যক্রমে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সঙ্গে বিসিডিএস যুক্ত রয়েছে।কিন্তু বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল চলতি বছরের ১৮ অক্টোবর তারিখ থেকে এ কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতিকে বাদ দিয়ে এককভাবে কোর্সটি পরিচালনার সিদ্ধান্ত নেয়।এই সিদ্ধান্তের ফলে ৬৫তম ব্যাচ থেকে এ কার্যক্রমে বিসিডিএস-এর আর সম্পৃক্ততা থাকছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *