সর্বশেষ
13 Nov 2026, Fri

মিষ্টির দোকানে অভিযান চালিয়ে কেন্দুয়ায় দুই ব্যবসায়িকে জরিমানা

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুটি মিষ্টির দোকানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে বিল্লাল মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা এবং রুচিভোগ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা প্রাপ্তরা হলেন,বিল্লাল মিষ্টান্ন ভান্ডারের মালিক জাকিরুল ইসলাম (৩৫), পিতা- হারেছ উদ্দিন, রামপুর বাজার এবং রুচিভোগ মিষ্টান্ন ভান্ডারের মালিক শরিফুল ইসলাম (৩০),পিতা -মোজাহিদুল ইসলাম,রামপুর বাজার।

অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও সানজিদা চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *