
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজা ও মাদক সেবনের উপকরণসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে পৃথক মামলায় তাদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে কেন্দুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেঙ্গুরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন—আলমগীর (২০), পিতা-জামাল মিয়া, গ্রাম -আইথর এবং জুলহাস (২৮), পিতা-মতিউর রহমান, গ্রাম- টেঙ্গরি।
অভিযানকালে তাদের হাতেনাতে আটক করা হয়।পরে তারা অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে পৃথক দুই মামলায় তাদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী। এ সময় কেন্দুয়া থানার এসআই মো. ফজলুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী জানান, মাদকের ভয়াবহতা রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
