সর্বশেষ
16 Aug 2026, Sun

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নেত্রকোণার রেজায়ে রাব্বী সাম্য

মোঃখাঁন সোহেল,নেত্রকোণা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ শাখার নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নেত্রকোণা সদর উপজেলার সন্তান মো.রেজায়ে রাব্বী সাম্য।বর্তমানে তিনি পাইওনিয়ার ডেন্টাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা,সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে রাব্বীকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

রাব্বীর নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নেত্রকোণা ও তাঁর ক্যাম্পাসে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গন সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।স্থানীয় নেতাকর্মী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিষয়ে নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মো.রেজায়ে রাব্বী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমার জন্য সম্মানের পাশাপাশি বড় একটি দায়িত্ব ও অঙ্গীকার। সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিতে সবসময় সোচ্চার থাকব।বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব। সংগঠনের প্রতিটি সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বাড়ানোই হবে আমার লক্ষ্য। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামীর পথচলায় এগিয়ে যেতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *