সর্বশেষ
11 Aug 2026, Tue

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত হওয়ার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় আফতাব উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে কেন্দুয়া থানা পুলিশ।

নিহত আফতাব উদ্দিন উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের প্রয়াত আব্দুল গণির ছেলে। তিনি কৈলাটি-ফতেপুর শাখা ডাকঘরের রানার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আফতাব উদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাই একই গ্রামের প্রয়াত উছমান গণির ছেলে ফরিদ মিয়ার বিরোধ চলছিল।

এরই জেরে গত শনিবার (৮ আগস্ট) সকালে কৈলাটি ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় আফতাব উদ্দিনকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *