সর্বশেষ
12 Aug 2026, Wed

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শতভাগ পাস

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে অবস্থিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।এ বছর বিদ্যালয়টির ৩৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে।

ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশ। এর মধ্যে ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১৫ জন ছেলে ও ৩ জন মেয়ে শিক্ষার্থী।

নন্দিত কথাসাহিত্যিক ড. হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফলের জন্য এলাকায় সুনাম অর্জন করে আসছে। গত বছরও বিদ্যালয়টির ফলাফল ছিল শতভাগ পাস।

নেত্রকোণা জেলার মধ্যে এবার শতভাগ পাস করা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। বিদ্যালয়টি থেকে অংশ নেওয়া ৩৬ জন শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,জেলায় এবার পাসের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ। আর কেন্দুয়া উপজেলায় পাসের হার ৫৫ দশমিক ০৭ শতাংশ।

বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রচেষ্টায় এ ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে। গত বছরও বিদ্যালয়ের ফলাফল শতভাগ ছিল উল্লেখ করে তিনি বলেন, জেলায় এবার শতভাগ পাস করা একমাত্র প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *