
নেত্রকোণা প্রতিনিধিঃ
আটপাড়ার তেলিগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হিসেবে নিজাম উদ্দিনকে দেখতে চান সাধারণ জনগণ ও তরুণ সমাজ।
নেত্রকোণার আটপাড়া উপজেলার ৫ নম্বর তেলিগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্বহাতিয়র গ্রামের বাসিন্দা মো.নিজাম উদ্দিনকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দেখতে চান এলাকাবাসী ও তরুণ-যুব সমাজ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। বিশেষ করে তরুণদের সঙ্গে নিয়ে বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এ কারণে তরুণ সমাজ থেকে শুরু করে এলাকার প্রবীণদের কাছেও তিনি একজন ভালো মানুষ ও সমাজসেবী হিসেবে পরিচিতি পেয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, নিজাম উদ্দিন ইউপি সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।এলাকার রাস্তাঘাট, মসজিদ,মাদ্রাসার উন্নয়ন হবে, পাশাপাশি মাদক ও জুয়ামুক্ত একটি সুন্দর সমাজ গঠনে কাজ করবেন।
স্থানীয় তরুণরা জানান,নির্বাচিত হলে তিনি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেবেন।এছাড়া এলাকার শিক্ষার মানোন্নয়ন,বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করবেন বলে তারা আশা করছেন।
এলাকাবাসীর মতে,একজন সামাজিক ও মানবিক মানুষ হিসেবে নিজাম উদ্দিনকে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে পেলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আসবে। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে মেম্বার হিসেবে দেখতে চান তারা।
