ডেস্ক রিপোর্টঃ
ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শুভ মিয়া (১৪) নামে এক অষ্টম শ্রেণির স্কুলছাত্র নিহত হয়েছে।
রবিবার(১০ মে ২০২৬)আনুমানিক রাত ৯ টার দিকে নান্দাইল উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কে চরশ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় শুভর মামা ও মোটরসাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী পরশ (১৫)গুরুতর আহত হয়েছেন।
নিহত স্কুলছাত্র শুভ কেন্দুয়া পৌরসভার সায়মা শাজাহান একাডেমীর অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।সে কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রামের বাসিন্দা এবং কেন্দুয়া পুরাতন বাসস্ট্যান্ড বা নেত্রকোণা মোড় এলাকায় অবস্থিত ইলেকট্রনিক্স ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান “শুভ টেলিকম ” এর মালিক রিপন মিয়ার বড় ছেলে।
জানা গেছে,বিকেলে ভালুকা থেকে ১ লাখ ৪৪ হাজার টাকায় একটি পুরনো মোটরসাইকেল কিনে সন্ধ্যায় কেন্দুয়ার বাড়ি ফিরছিলেন তারা।মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে থাকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খড়ের স্তূপের ওপর আছড়ে পড়ে।পরে স্থানীয়রা দ্রুত তাদেরকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
তার এই অকাল মৃত্যুতে পরিবার,সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

