সর্বশেষ
13 Mar 2026, Fri

নির্বাচনকে সামনে রেখে কেন্দুয়ায় পুলিশের নিরাপত্তা প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৯, নেত্রকোণা-৩ (আটপাড়া -কেন্দুয়া) সংসদীয় আসনের কেন্দুয়া থানা পুলিশের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে জানা গেছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে কেন্দুয়া থানা কার্যালয়ে নির্বাচনে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে এ তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ।

তিনি জানান,যদিও চূড়ান্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা এখনো পর্যন্ত তৈরি করা হয়নি তবে নিরাপত্তা প্রস্তুতি ও পরিকল্পনা আমাদের প্রায় শেষ।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে উইথআউট লাইভ বডি অন ক্যামেরা ২৯ টি।এছাড়াও অধিক ঝুঁকিপূর্ণ চারটি কেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা লাইভ। ইতিমধ্যে এসব ক্যামেরার পরীক্ষামূলক ব্যবহারও শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে থাকবে পুলিশ ও আনসার ভিডিপির ১৫ থেকে ১৬ জন সদস্য।এরমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে তিনজন করে পুলিশ সদস্য।তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বা সাধারণ কেন্দ্রগুলোতে থাকবে দুইজন করে পুলিশ সদস্য।এছাড়াও প্রতি ৫টি কেন্দ্রের জন্যে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আর্মি সদস্যদের নিয়ে গঠিত ১টি করে মোবাইল পার্টি মাঠে থাকবে। অন্যদিকে শুধুই পুলিশ সদস্যদের নিয়ে গঠিত স্ট্রাইকিং মোবাইল ফোর্সও মাঠে থাকবে জরুরি নিরাপত্তার দায়িত্বে । প্রতিটি স্ট্রাইকিং মোবাইল ফোর্সে ৮/১০ জন পুলিশ সদস্য থাকবে এবং এর নেতৃত্বে থাকবেন একজন করে ইনস্পেক্টর বা এএসপি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে যে কোনো সিদ্ধান্তই পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।

অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ আরও বলেন,পুলিশ হচ্ছে রাষ্ট্র ও জনগণের সেবক।সর্বোপরি সবার সহযোগিতা নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সেই লক্ষ্যেই কাজ করে যাবো আমরা।

উল্লেখ্য,১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে কেন্দুয়া থানা গঠিত। সব মিলিয়ে ৯৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২লাখ ৮৫হাজার ৯শত ১৬জন । উক্ত আসনে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *