সর্বশেষ
13 Mar 2026, Fri

ধানের শীষের পক্ষে নওপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নওপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেত্রকোণার কেন্দুয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের নওপাড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন,সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন।এই নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত গণতান্ত্রিক চর্চা ফিরে আসবে। তাই নির্বাচনকে সামনে রেখে যার যার অবস্থান থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবো।কেননা,আমরা সবাই ধানের শীষের লোক। আমরা ধানের শীষকে বিজয়ী করে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে চাই।তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ৯নং নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজু।পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক জাহাঙ্গীর,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদ খোকন, সদস্য জসিম আহমেদ খোকন (মাষ্টার), উপজেলা যুবদলের আহবায়ক মো. মাইন উদ্দিন, যুগ্ম আহবায়ক মো.এমদাদুল হক, উপজেলা সমবায় দলের আহবায়ক আলামিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *