সর্বশেষ
13 Mar 2026, Fri

জিয়াউর রহমান খোকনের প্রয়াণে নেত্রকোণার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

ডেস্ক রিপোর্টঃ

না ফেরার দেশে চলে গেলেন নেত্রকোণার শিকড় উন্নয়ন কর্মসূচি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ জিয়াউর রহমান খোকন। তাঁর প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন নেত্রকোণার সন্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও নাগরিকবৃন্দ।

নেত্রকোণার সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউর রহমান খোকন এর আগে ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার(৩১ ডিসেম্বর)সকাল সাড়ে দশটার দিকে পরপারে চলে গেছেন।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জেলার সাংস্কৃতিক অঙ্গনে।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর এবং তিনি স্ত্রী, দুই মেয়ে,আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মরদেহ নিজ শহর নেত্রকোণায় আনা হলে জেলা শহরের মোক্তারপাড়ায় শিকড় উন্নয়ন কর্মসূচি’র কার্যালয়ের সামনে শ্রদ্ধা জানান সন্মিলিত সামাজিক সাংস্কৃতি সংগঠন ও সর্বস্থরের নাগরিকবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন,নেত্রকোণার শিকড় উন্নয়ন কর্মসূচি’র প্রতিষ্ঠাতা সভাপতি আ,ফ ম রফিকুল ইসলাম আপেল,সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল,জেলা উদীচী’র সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান,প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুন,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দুলাল পত্রনবীশ,আদিবাসী গবেষক আলী আহম্মদ খান আইয়ুব,জেলা গ্রন্ত্রাগারের সাধারণ সম্পাদক তানভির জাহান চৌধুরী,হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগম,কবি এনামুল হক পলাশ,কবি ও লেখক সঞ্জয় সরকার,কবি শিমুল মিলকী,সাংস্কৃতিক সংগঠক আলমগীর হোসেন,নারায়ন কর্মকারসহ জেলা শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন,কবি,সাংবাদিক এবং নানা শ্রেণীপেশার মানুষ।

বিকেলে নেত্রকোণার মোক্তারপাড়ায় বড় জামে মসজিদে জানাজা শেষে সাতপাই পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *