
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১২ নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ডক্টর হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ বিদ্যালয় ও ঐতিহাসিক কোটবাড়ি দুর্গ পরিদর্শন করলেন, নেত্রকোণা জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুশফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।
পরিদর্শন কালে কেন্দুয়ার সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময় গল্প গাঁথায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

এ সময় সাথে ছিলেন,জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম,কেন্দুয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.গোলাম মোস্তফা ও কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় তিনি নেত্রকোণায় যোগদান করেন।এর আগে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮তম ব্যাচের উপসচিব হিসেবে এবং নেত্রকোণায় আসার আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন তিনি।

