সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় সরকারি হালট নিয়ে সাঁজের মারামারি :দু’পক্ষে আহত ২৭

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় সরকারি হালট নিয়ে সাঁজের মারামারিতে দু’পক্ষের মোট ২৭ জন আহত হয়েছেন।উন্নত চিকিৎসার জন্যে ১৪ জনকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে মুঠোফোনে যোগাযোগ করলে কর্তব্যরত চিকিৎসক তা নিশ্চিত করে বলেন, রেফার্ডকৃত রোগীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে সকাল ১১টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের বাট্টা কাঁচারি মোড় সংলগ্ন চল্লিশ(৪০) মিনিট স্থায়ী এ সাঁজের মারামারির ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,উভয় পক্ষের মিরাশ (৪২), জীবন (৬২), রহমত উল্লা (৫৫), রমজান (৬০), রুককুল (৬০) এবং রহিছ মিয়া (৫০), ধনু মিয়া (৬৫), শাজাহান (৪৫) ও রফিকুল (৪০)সহ অনেকেই মারাত্মকভাবে আহত হোন।

পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দুপক্ষের এ রক্তক্ষয়ী সংঘর্ষের।

স্থানীয় সূত্রে জানা যায়,বাট্টা কাঁচারী মাঠের পাশে ফসলী জমির আইল বা সরকারি হালট দখল নিয়ে বাট্টা গ্রামের দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হলেও পরে সাঁজের মারামারি বা সংঘর্ষের সূত্রপাত।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান,পরিস্থিতি এ মুহূর্তে শান্ত রয়েছে।লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *