
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া(নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী জামে মসজিদে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খান রাসেল।
রবিবার (৮ মার্চ)বিকেলে চিরাং ইউনিয়নের দুল্লী জামে মসজিদ প্রাঙ্গণে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ,যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজক রফিকুল ইসলাম রাসেল বলেন, পবিত্র রমজান মাসে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদার করতেই এই ইফতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন সামাজিক ও ধর্মীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
