সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় সেচকে কেন্দ্র করে সংঘর্ষ :আহত কয়েকজন

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় বোরো জমিতে মেশিনের পানি দেয়া না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে দলপা ইউনিয়নের ইটাউতা গ্রামে এ ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে যোগাযোগ করলে,শান্তি মিয়া (৩২) ও তার বাবা আবুল কাশেম (৮০) মিয়ার আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়।এর মধ্যে শান্তি মিয়াকে (৩২) উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শান্তি মিয়ার (৩২) চাচাতো ভাই কনক মিয়া (৪০) বলেন,মূল ঘটনা গতকালের। আবু লায়েশের কাছে মেশিনের পানি চাইলে সে দিবে না জানিয়ে দেয়।এ নিয়ে কিছু বাকবিতন্ডা হয়।কিন্তু আজ(মঙ্গলবার) সকালে আবু লায়েশ (৫৫),তার ভাইগ্না আলমগীর (৫১),শিহাব (৩৫) এবং তাদের চাচাতো ভাইয়েরা-রানা (৩০), রানা (২৫), বাবু (২০) বাড়িতে এসে হামলা চালায়। এতে আমার ছোট ভাই শান্তি মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তার অবস্থা ভালো না।

এ বিষয়ে আবু লায়েশসহ আর কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)মিহির রঞ্জন দেব মুঠোফোনে জানান,এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *