
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় মেসার্স লিসা এন্টারপ্রাইজ কর্তৃক প্রায় ৮শত লোকের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় মেসার্স লিসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহম্মদ খোকনের আয়োজনে সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো.সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো.আব্দুল হাই সেলিম, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন সালাম, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ডিলার, সাব-ডিলার, চাষি, ফিড, মেডিসিন কোম্পানির প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উক্ত ইফতার মাহফিলে এক সংক্ষিপ্ত বক্তব্যে মো. জসিম উদ্দিন আহম্মদ খোকন বলেন, আমরা প্রতি বছরই এই আয়োজন করে থাকি ৷ নিউ ফিড বাংলাদেশ লিমিটেড,হাই ফিড বাংলাদেশ লিমিটেড ও আস্থা ফিড বাংলাদেশ লিমিটেডের পরিবেশক এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়েই এই ইফতার পার্টি। এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
