
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়নের দিঘলকুর্শার বৈরাটি এলাকায় বৈরাটি জামে মসজিদ নির্মাণে ৬৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা /অনুদান করেছে কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশন, বাংলাদেশ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান।
সোমবার (২৬ জানুয়ারি) আনুমানিক দুপুর ১২টায় এর ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশন, বাংলাদেশ-এর চেয়ারম্যান কেফায়েতুল্লাহ শাকিল ইবনে কাসিম,পরিচালক নূর হুসাইন বিজয়,সাধারণ সম্পাদক যাকারিয়া হাসান,কোষাধ্যক্ষ ডক্টর আরিফুল ইসলাম হেলাল, মসজিদ কমিটির সভাপতি মেহেদী হাসান সবুজ,হাফেজ হারেস আহমেদ, সংশ্লিষ্ট সদস্যবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশন, বাংলাদেশ,হেড অফিস,বিক্রমপুর, ঢাকা -এর পক্ষ থেকে জানানো হয়,“এক মুঠো দান,একটি নতুন জীবন” “সেবাই আমাদের অঙ্গীকার।”
মসজিদ কমিটির সভাপতি আর্থিক সহযোগিতা বা অনুদানের জন্যে কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশন, বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এই মসজিদটি সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগে ও বিভিন্ন জনের কাছ থেকে সহযোগিতার মাধ্যমে নির্মাণ করা হচ্ছে।
