সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় বিএনপির নির্বাচনী কার্যালয় ভাংচুর

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া(নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনের নির্বাচনী এলাকার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া নতুন বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে।

জানা গেছে,মঙ্গলবার (২৭ জানুয়ারি)গভীর রাতের আধাঁরে এ ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়েছে।

এ বিষয়ে এলাকার স্থানীয় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির সভাপতি,সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ তীব্র নিন্দা এ ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি এ ঘটনার সঠিক ও সুষ্ঠ তদন্ত পূর্বক অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানিয়েছেন।

এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান,এখনও লিখিত অভিযোগ হাতে পাইনি,লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *