সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় বিএনপিতে সদ্য যোগদানকারীকে হুমকি ও মারধরের অভিযোগ‎



কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়ার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নে বিএনপিতে সদ্য যোগদানকারীকে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হুমকি প্রদানসহ মারধরের অভিযোগ ওঠেছে। এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা।

সোমবার (১২ জানুয়ারী) ‎সরেজমিনে গিয়ে জানা যায়, ইউনিয়ন জামায়াত কর্মী থেকে বিএনপিতে সদ্য যোগদান করা সরিয়াকান্দা গ্রামের হাফিজ উদ্দিনকে মারধর করেছে একই ইউনিয়নের আওয়ামী নেতাকর্মী হিসেবে পরিচিত মাসুদ, রোমান, মাজু, ত্রিপল, তানিছ, কামরুল প্রমুখ।

স্থানীয়রা জানান,ঘটনাটি ঘটেছে রবিবার (১১ জানুয়ারী) বিকাল সাড়ে তিনটার দিকে কলসহাটি গ্রামের শেখ নাজমুল ইসলামের বাড়ির মসজিদের সামনে।

ভুক্তভোগী হাফিজ উদ্দিন (অটোচালক) বলেন, প্রথমে ভাড়া নিয়ে মাসুদের সাথে কথা কাটাকাটি হলেও আমি বিএনপিতে যোগদানের কারণে আমাকে হুমকি ও মারধর করে।মাসুদের সাথে ছিলো মাজু, তানিছসহ অনেকে। তাছাড়া সোমবার(১২ জানুয়ারী) সকালেও বঙ্গবাজারে এসে আমার বাবা মমতাজ উদ্দিনকে কামরুল হুমকি দিয়ে যায়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

প্রত্যক্ষদর্শী লাটমিয়া জানান, ঘটনার সময় তিনি নিজেসহ সজল ও লিটন ঘটনা নিয়ন্ত্রণ করেন। বর্তমানে স্থিতি থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযুক্তদের একজন কামরুল, বঙ্গবাজারে ব্যবসায়ী তিনি। তার দোকানে গিয়ে পাওয়া যায়নি তাকে।এমনকি মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায়।

রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু, একই ইউনিয়নের উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মন্জু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর করিম খান কাওসারের সাথে কথা হলে তারা বলেন,যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে আমরা শুনেছি। গণতান্ত্রিক দেশে যার যে দল ভালো লাগে তা করতেই পারে। আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে যে ফ্যাসিস্টরা যেনো ফিরে না আসে। তারা আরো বলেন, এমন একটি ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটে নি।দলীয় নির্দেশনায় চার গ্রামের লোকজন শান্ত রয়েছে। প্রয়োজনে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে অবগত নই। আমরা খোঁজ নিয়ে দেখছি।

উল্লেখ্য,গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে কলসহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলের এক পর্যায়ে হাফিজ উদ্দিনসহ আওয়ামী লীগের দুই কর্মী ও জামায়াতের চার কর্মী বিএনপিতে যোগদান করেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *