সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় দু’পক্ষের মারামারিতে আহত ৭,ময়মনসিংহে রেফার ১

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মারামারিতে ৭ জন আহত এবং ১জনকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যার পরপরই উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে ,একই এলাকার সোহেল ও কাশেম গ্রুপের মধ্যে এ মারামারির সূত্রপাত।পরে সোহেল গ্রুপের লোকজনকে হাসপাতালে নিলে হাসপাতালের সামনেই কাশেম গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায় আবারও।বর্তমানে এলাকায় দু’পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। যদিও ইতোমধ্যে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসীর দাবি,আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান করা হোক৷অন্যথায় আরো বড়ো রকমের সংঘর্ষ, হামলা ও লুটপাটের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।এ ক্ষেত্রে প্রশাসনের সুদৃষ্টিও কামনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *