সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময়

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বক্তব্য দেন।

সভায় জেলা প্রশাসক বলেন, নির্বাচনী আইন ও আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং কোনো অনিয়ম বরদাশত করা হবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *