সর্বশেষ
13 Mar 2026, Fri

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় রতন (৩৭) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।তার বাবার নাম হাসিম মিয়া।রবিবার (১ মার্চ) সকালে কেন্দুয়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারী)দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে মোজাফরপুর ইউনিয়নের বটতলা এলাকা থেকে ৪শত গ্রাম গাঁজাসহ আটক করা হয় তাকে।জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে নেতৃত্ব দেন,পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য এসআই মো. শফিউল আলম।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান,৪শত গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি প্রক্রিয়াধীন।তিনি আরো বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *