সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় এক লক্ষ তেইশ হাজার টাকার মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,নেত্রকোণার একটি রেইডিং টিম মো. আবুল কাসেম (৫৩) নামে একজনকে গ্রেফতার করেছে।সেই সাথে উদ্ধার করা হয়েছে এক লক্ষ তেইশ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য (গাঁজা)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য নিশ্চিত করেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক।

গ্রেফতারকৃত মো. আবুল কাসেমের পিতা- মৃত- গিয়াস উদ্দিন, মাতা- জমিলা আক্তার খাতুন, গ্রাম- হাঁসকান্দা, ইউনিয়ন-গড়াডুবা,থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণা। গত ২৯ ডিসেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বসতঘর থেকে তাকে ৪ কজি ১শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়।যার বর্তমান বাজারমূল্য এক লক্ষ তেইশ হাজার টাকা।

মো. নাজমুল হক জানান,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনাস্হল থেকে ০৪ (চার) কেজি ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেন, আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।তিনি আরো বলেন, মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরই তদন্ত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *