সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় অটোরিকশা চুরি করতে গিয়ে যুবক আটক

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় অটোরিকশা চুরি করতে গিয়ে সোহেল (২৯) নামে একজন স্থানীয়দের কাছে আটক হয়।পরে কেন্দুয়া থানা পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায় তাকে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে এই ঘটনা ঘটে। আটক সোহেল একই উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের বাসিন্দা।তার বাবার নাম মৃত আব্দুল মোতালিব।

জানা যায়,ভোরের দিকে চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে নুরুল ইসলামের বাড়ি থেকে অটোরিকশা চুরি করতে গিয়ে সন্দেহজনক আচরণ করে সোহেল।তখন স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে থানায় নিয়ে যায় তাকে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান,সোহেল থানা হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *