সর্বশেষ
19 Mar 2026, Thu

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

কেন্দুয়া পৌরসভা ও উপজেলাসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোন এবং সকল সম্প্রদায়কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ একটি নির্মল আনন্দ ও উৎসবের দিন।এই দিনে মানুষ আত্মশুদ্ধির জন্য পরস্পর মিলন বন্ধনে নতুন করে আবব্ধ হয় এবং আনন্দ ভাগাভাগি করে নেয় । কেননা ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই।ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক—এটাই হোক এই উৎসবে সবার প্রচেষ্টা। তিনি আরো বলেন, নেত্রকোণা -৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে আমরা সব সময় এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। নিশ্চিত ও নির্বিঘ্নে ধনী-গরিব এবং দল মত নির্বিশেষে সবাই যেনো পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত অর্থ ধারণ করতে পারে সেই প্রত্যাশা ও শুভকামনা কামনা করছি। পরিশেষে তিনি সকলের কাছে দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *