
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা’র কেন্দুয়া উপজেলায় বজ্রপাত ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অস্বাভাবিক ২ মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ মে) বিকালে গড়াডোবা ইউনিয়নের ডুমডি গ্রামের গাঙের পাড় পশ্চিম পাড়ার আলি ইসলামের ৮ বছরের শিশু কন্যা মীমের মৃত্যু হয়েছে।
অন্যদিকে সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মোঃ সোহেল মিয়ার স্ত্রী (৩০) বাথরুমে যায়। ঝড় বৃষ্টিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে বাথরুমের টিনের বেড়ার সাথে বিদ্যুৎ সংযোগ হয়ে যাওয়ায় বৈদ্যুতিক শর্টে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত হয় বলে জানা যায় স্থানীয় সূত্রে।
দুটি ঘটনায় কেন্দুয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসন শোকসন্তপ্ত পরিবারগুলোর সাথে যোগাযোগ করে শান্তনা ও আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে উপরোক্ত ২টি মৃত্যুর ঘটনা নিশ্চিত করে সমবেদনা জ্ঞাপন করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার এক লিখিত বক্তব্যে বলেন,ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা আমাদের আইনত দায়িত্ব। ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। ইতিমধ্যে আমরা কথা বলে শান্তনা দিয়েছি।এছাড়াও ২০ হাজার টাকা করে প্রতি পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছি।
