
ডেস্ক রিপোর্টঃ
দেশ বাংলা প্রতিদিন ও জাতীয় দৈনিক বাঙ্গালির কণ্ঠ পত্রিকার নেত্রকোণা জেলা’র সকল প্রতিনিধিগনণের আইডি কার্ড প্রদান উপলক্ষ্যে মতবিনিময় সভা নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(০১ মে ২০২৫) সকালে
জেলা শহরের হাসপাতাল রোডের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টারে ( ৩য় তলা , অস্থায়ী কার্যালয়) সাংবাদিকদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
নেত্রকোণা জেলা প্রতিনিধি কবি সৈয়দ সময় এর সঞ্চালনায় ও নেত্রকোনা ব্যুরো প্রধান মোঃ
মিছবাহ উদ্দিন খান আছাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বাংলা প্রতিদিন এর সম্পাদক -প্রকাশক ও জাতীয় দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পত্রিকার ব্যবস্থাপনা ও প্রধান বার্তা সম্পাদক এ ,এম, সারোয়ার জাহান , বিশেষ অতিথি ছিলেন
সিনিয়র সাংবাদিক ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিম, দেশ বাংলা প্রতিদিন এর ব্যাবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান,সিনিয়র সাংবাদিক দৈনিক দেশ কণ্ঠস্বর পত্রিকার প্রকাশক ও জাতীয় সাংবাদিক সংস্থা নেত্রকোনা জেলা শাখার সভাপতি জালাল চৌধুরী ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দেশ বাংলা প্রতিদিন এর সম্পাদক -প্রকাশক ও জাতীয় দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পত্রিকার ব্যবস্থাপনা ও প্রধান বার্তা সম্পাদক এ ,এম, সারোয়ার জাহান,বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন সিনিয়র সাংবাদিক ও নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিম, দেশ বাংলা প্রতিদিন এর ব্যাবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান,সিনিয়র সাংবাদিক দৈনিক দেশ কণ্ঠস্বর পত্রিকার প্রকাশক ও জাতীয় সাংবাদিক সংস্থা নেত্রকোণা জেলা শাখার সভাপতি জালাল চৌধুরী । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,নেত্রকোণা জেলা’র ক্রাইম রিপোর্টার এডভোকেট রোকন উদ্দিন , সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রতিনিধি
পহেল রেজা । স্বাগত বক্তব্য দেন খালিয়াজুড়ী উপজেলা প্রতিনিধি প্রভাষক আলী উছমান আনসারী প্রমুখ।
অতিথিবৃন্দ বক্তব্যে বলেন , সাংবাদিকদের উপর অর্পিত দায়িত্ব বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও মানুষের জন্য কাজ করতে যেতে হবে । মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও সুধীজন উপস্থিত ছিলেন । অতিথিদের বক্তব্যের পর উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ কে আইডি কার্ড প্রদান করা হয়।
