সর্বশেষ
19 Mar 2026, Thu

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া রোধে বাসস্ট্যান্ডে এমপি হিলালীর নজরদারি

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে মাঠে নেমেছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড.আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধার পর তিনি বাসস্ট্যান্ড পরিদর্শন করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পরিবহন সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির বিষয়েও খোঁজ নেন তিনি।

সংসদ সদস্য জানান, সাধারণ মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করতে হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *