সর্বশেষ
16 Mar 2026, Mon

নেত্রকোণায় আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষ বিষয়ক মাঠ দিবস

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় হাইব্রিড জাতের চায়না মরিচ চাষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন এ প্রকল্পের অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) সকালে নেত্রকোনা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের হাইলোড়া গ্রামে উন্নত জাতের হাইব্রিড চায়না মরিচ চাষ বিষয়ক এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মুখশেদুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনুমা নওরীন, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা রাখী পোদ্দার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উচ্ছাস পাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তামান্না আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অসিত দেবনাথসহ প্রায় ১৫০ জন কৃষক।

মাঠ দিবসে কৃষকদের উন্নত জাতের মরিচ চাষ পদ্ধতি,আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধি বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের মসলাজাতীয় ফসল চাষ করলে কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।

পরে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে নাস্তা ও ভাতা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *