
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১ মৌসুমে পাট ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার(১৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী।

এ সময় বিভিন্ন ইউনিয়নের ৮০ জন পাটচাষীর মধ্যে প্রতি কৃষককে ৫ কেজি ডিএপি,৫ কেজি এমওপি ও ১ কেজি তোষা পাট বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার উজ্জ্বল সাহা, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.মাসুদ মিয়া, কৃষক প্রতিনিধি ও উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর আলম মহসিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মকর্তাবৃন্দ এবং ক্ষুদ্র ও প্রান্তিক পাটচাষীরা।
