সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ)প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড.আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম।

প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *