সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে প্রস্তুতি সভা

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নেত্রকোণার কেন্দুয়ায় বাস, সিএনজি ও অটোরিকশা পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড.আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমানো, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুঞা, সহ-সভাপতি জহিরুল আলম ভুঞা স্বপন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আহমেদ খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনুর রহমান খন্দকার, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হক শামীম, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি, চালক দলের সভাপতি রোমন খান ও সাংবাদিক মজিবুর রহমানসহ পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা ঈদকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে বিরত থাকা এবং যাত্রীদের সাথে মানবিক আচরণ করার জন্য পরিবহন সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *