
ডেস্ক রিপোর্টঃ
২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোণা জেলা সদর হাসপাতালের আয়োজনে নেত্রকোণা-২(সদর-বারহাট্টা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা.মোঃ আনোয়ারুল হকের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(০৯ মার্চ ২০২৬ খ্রি.)বিকেলে সদর হাসপাতালের কনফারেন্স হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মোহাম্মদ একরামুল হাসানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা.ফারিয়া আজমাইন ছুটি’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নেত্রকোণা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা.মোঃ আনোয়ারুল হক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নেত্রকোণার সিভিল সার্জন ডা.মোঃ গোলাম মাওলা।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মোঃ মাজহারুল আমীন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ডা.মোঃআনোয়ারুল হক,জনবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা,স্বাস্থ্যকর্মী এবং সচেতন নাগরিকসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
